২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি হচ্ছে ফুটবল ইতিহাসের দুই পরাশক্তি।
বিশ্বকাপে এটি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ষষ্ঠ সাক্ষাৎ। আগের পাঁচ ম্যাচে ইংল্যান্ড তিনবার এবং আর্জেন্টিনা দুবার জয় পেয়েছে। অর্থাৎ সামগ্রিক পরিসংখ্যানে ইংলিশরাই এগিয়ে।
তবে নকআউট পর্বের ইতিহাস বলছে ভিন্ন কথা। বিশ্বকাপের নকআউটে তিনবারের দেখায় দুবার জয় পেয়েছে আর্জেন্টিনা, আর একবার জিতেছে ইংল্যান্ড। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচে আলবিসেলেস্তেদের সাফল্যের হার বেশি।
দুই দলের বিশ্বকাপে প্রথম দেখা হয়েছিল ১৯৬২ সালে চিলি বিশ্বকাপের গ্রুপ পর্বে। সে ম্যাচে ৩-১ গোলের জয় পায় ইংল্যান্ড। এরপর ১৯৬৬ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে ইংলিশরা।
সেই আসরে সেমিফাইনালে পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে ইংল্যান্ড। পরে ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে পরাজিত করে ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জিতে নেয় তারা।
এবারের সেমিফাইনালেও ইতিহাস ও বর্তমান ফর্ম—দুইয়েরই লড়াই দেখা যাবে। একদিকে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা, অন্যদিকে ৬০ বছর পর আবারও বিশ্বকাপ জয়ের লক্ষ্যে এগিয়ে যেতে চায় ইংল্যান্ড।



