সিঙ্গাপুরের বিপক্ষে হামজাকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

রক্ষণভাগে আগের ম্যাচের মতোই আছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া আজও একাদশে ঠাঁই পাননি।

নয়া দিগন্ত অনলাইন
হামজাকে নিয়ে মাঠে বাংলাদেশ
হামজাকে নিয়ে মাঠে বাংলাদেশ |সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সর্বশেষ ভিয়েতনামের বিপক্ষে থাকা একাদশ থেকে পরিবর্তন এসেছে দু’টি।

ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে গোলপোস্ট সামলানোর দায়িত্ব পেয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। তবে সিঙ্গাপুরের বিপক্ষে আজকের ম্যাচে আবারো ফিরেছেন মিতুল মার্মা।

রক্ষণভাগে আগের ম্যাচের মতোই আছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী ও সাদ উদ্দিন। তবে অধিনায়ক জামাল ভূঁইয়া আজও একাদশে ঠাঁই পাননি।

তার বদলে নেতৃত্বের দায়িত্ব পালন করছেন সোহেল রানা সিনিয়র। আর দলের অন্যতম ভরসা হামজা চৌধুরী আগের ম্যাচের মতোই আজও শুরু থেকেই আছেন একাদশে।

সামিত সোম ও জায়ান আহমেদের উপস্থিতি বজায় থাকলেও মিরাজুলের জায়গায় সুযোগ পেয়েছেন মোরসালিন।

বাংলাদেশের একাদশ : মিতুল মারমা, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।