বেনজেমার কাবা শরিফ তাওয়াফের ভিডিও রিপোস্ট করলেন রোনালদো

ভিডিওটি সামাজিক ‍যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে

নয়া দিগন্ত অনলাইন

ফরাসি ফুটবলার করিম বেনজেমার পবিত্র কাবা শরিফ তাওয়াফ করার একটি ভিডিও রিপোস্ট করেছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সৌদি আরবে অবস্থানরত বেনজামা শনিবার (২৩ মে) নিজের ইনস্টাগ্রামে প্রথমে একটি ভিডিওক্লিপ শেয়ার করেন। সেটিই রিপোস্ট করেন রোনালদো। যা সামাজিক ‍যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

ওই ভিডিওতে দেখা যায়, পবিত্র কাবা শরিফ তাওয়াফ করছেন বেনজেমা। এ সময় তার সাথে আরো বহু ধর্মপ্রাণ মুসল্লিকেও দেখা যায়।

রোনালদোর শেয়ার করার পর ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের বেশ প্রশংসা কুড়ায়। রোনালদোর রিপোস্টকে অনেকেই পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।