বিশ্বকাপ জিতলে ৩ সপ্তাহ দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

এই প্রতিশ্রুতি পূরণের খুব কাছেই আছেন ইয়ামাল। শিরোপা থেকে আছেন মাত্র একধাপ দূরে। আজ রাত ১টায় মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে নামছেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
মেসিদের বিপক্ষে বাংলাদেশ সময় গভীররাতে মাঠে নামবেন ইয়ামালরা
মেসিদের বিপক্ষে বাংলাদেশ সময় গভীররাতে মাঠে নামবেন ইয়ামালরা |ফাইল ছবি

তবে কি দাড়ি-গোঁফ রাখতে যাচ্ছেন লামিনে ইয়ামাল? স্পেন শিরোপা জিতলে হয়তো তেমন কিছুই দেখা যাবে। কেননা বিশ্বকাপ শুরুর আগে এমনি এক মজার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে লামিনে ইয়ামালের একটি ভিডিও, যেখানে স্পেন বিশ্বকাপ জিতলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ না কাটার ঘোষণা দিচ্ছেন তিনি।

শুধু তাই নয়, সমর্থকদের জন্য ১০০টি (বিটস) হেডফোন উপহার দেয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন স্পেনের ১৯ বছর বয়সী এই বিস্ময় বালক।

নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে ইয়ামাল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বিশ্বকাপ জিততে পারলে তিন সপ্তাহ দাড়ি-গোঁফ রাখব। আর ১০০টি বিটস (হেডফোন) উপহার দেব।’

এই প্রতিশ্রুতি পূরণের খুব কাছেই আছেন ইয়ামাল। শিরোপা থেকে আছেন মাত্র একধাপ দূরে। আজ রাত ১টায় মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনাল খেলতে নামছেন তিনি।

এখন দেখার বিষয়, আলবিসেলেস্তাদের বিপক্ষে স্পেন জিততে পারে কি না। যদি পারে, তাহলে মাঠে শিরোপা উদযাপনের পাশাপাশি সমর্থকদের দেয়া সেই প্রতিশ্রুতিও রাখতে হবে লামিনে ইয়ামালকে।