৭১ সেকেন্ডের দ্রুততম গোলে স্কটল্যান্ডকে হারাল মরক্কো

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে মরক্কো। খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সাইবারি। বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে জোরালো শটে জালে বল জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি সবচেয়ে দ্রুততম গোল।

ক্রীড়া ডেস্ক
গোল দেয়ার পর মরক্কোর ইসমায়েল সাইবারির উদযাপন
গোল দেয়ার পর মরক্কোর ইসমায়েল সাইবারির উদযাপন |সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার পথে বড় এক ধাপ এগিয়ে গেল গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। লিঙ্কনশায়ারের বস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জয়সূচক গোলটি করেন অ্যাটাকিং মিডফিল্ডার ইসমায়েল সাইবারি।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলে মরক্কো। খেলা শুরুর মাত্র ৭১ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন সাইবারি। বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে পরাস্ত করে জোরালো শটে জালে বল জড়ান তিনি। চলতি বিশ্বকাপে এটি সবচেয়ে দ্রুততম গোল। আর ইসমায়েল সাইবারির এটি দ্বিতীয় গোল। এর আগে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি গোল করেছিলেন।

শুরুতেই পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় স্কটল্যান্ড। আক্রমণভাগে চাপ বাড়িয়ে একাধিক সুযোগ সৃষ্টি করে তারা। বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষদিকে মরক্কোর রক্ষণভাগকে বেশ কয়েকবার কঠিন পরীক্ষার মুখে ফেলে স্কটিশরা।

এ সময় দুবার পেনাল্টির আবেদন জানায় স্কটল্যান্ডের খেলোয়াড়রা। তবে রেফারি কোনো আবেদনই গ্রহণ করেননি। এ সিদ্ধান্ত ঘিরে ম্যাচ শেষে কিছুটা বিতর্কও দেখা যায়।

তবে শেষ পর্যন্ত মরক্কোর রক্ষণভাগ ভাঙতে ব্যর্থ হয় স্কটল্যান্ড। ফলে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়েই মাঠ ছাড়ে আফ্রিকার প্রতিনিধিরা।

এই জয়ে গ্রুপ ‘সি’-তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে মরক্কো। অন্যদিকে সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড।