বিশ্বকাপে উসমান দেম্বেলের হ্যাটট্রিকের বদৌলতে নরওয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়েছে ফ্রান্স।
শুক্রবার যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে আই গ্রুপের এ ম্যাচে দেম্বেলে গোল তিনটি পান মাত্র ৩২ মিনিটে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ছিল ফ্রান্স। ফলে এগিয়ে যেতে দলটির সময় লেগেছে মাত্র ৭ মিনিট। বক্সের ভেতর দারুণ এক শটে গোলটি করেন পিএসজি তারকা দেম্বেলে। এই গোলে সহায়তা করে আরেক তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে।
পরে ২০ ও ৩২ মিনিটে অপর দুটি গোল করেন দেম্বেলে। দ্বিতীয় গোলেও সহায়তায় ছিলেন এমবাপ্পে।
ফ্রান্স জোড়া গোলে এগিয়ে যাওয়ার পর এক গোল শোধ করে নরওয়ের। গোলটি করেছেন অসগার্ড।
বক্সের ভেতর চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের দুর্দান্ত এক বাঁকানো শটে দূরের কোণে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিক তুলে নেন ব্যালন ডি’অরজয়ী তারকা দেম্বেলে।
ম্যাচের পঞ্চম গোলটি করেন দেজিরে দুয়ে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তার এ গোলের মাধ্যমে ৪–১ গোলে লিড নেয় ফ্রান্স। বারকোলার অ্যাসিস্টে গোলটি করেন তিনি। এই গোলের পরই শেষ বাঁশি বাজান রেফারি।
তবে আজকের ম্যাচে ফরাসি দুই তারকা স্ট্রাইকার মাঠে থাকলেও ছিলেন না নরওয়ের তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রত্যাশা থাকলেও হলান্ডবিহীন নরওয়ে একরকম আত্মসমর্পণই করেছে ফ্রান্সের কাছে।
তবে এ দুই দলই আগেই নিশ্চিত করে ফেলেছে নকআউট।
দেম্বেলের আজকের হ্যাটট্রিকটি এই বিশ্বকাপের তৃতীয় হ্যাটট্রিক। আগের হ্যাটট্রিক দুটি করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি ও কানাডার জোনাথন ডেভিড।
দেম্বেলের এ হ্যাটট্রিকটি বিশ্বকাপের ইতিহাসেও দ্বিতীয় দ্রুততম। এর আগে দ্রুততম হ্যাটট্রিকটি করেছিলেন অস্ট্রিয়ার সাবেক স্ট্রাইকার এরিক প্রবস্টের। ১৯৫৪ বিশ্বকাপে সাবেক চেকোশ্লোভাকিয়ার বিপক্ষে ২৪ মিনিটে করেছিলেন সে রেকর্ডটি।



