ফুটবল বিশ্বকাপ : ‘ফ্যান জোন’ মাতালেন বাংলাদেশীরা

ফেনীর ওলি, নোয়াখালীর আলতাফ, চিশতি, আবদুল তারেক, মুন্সীগঞ্জের ফয়সালদের সাথে আরো বেশকিছু বাংলাদেশী এসেছিলনে বিশাল স্ক্রিনে ব্রাজিল ও স্কটল্যান্ডের খেলা দেখতে। ৮-১০ বছর আগে এরা যুক্তরাষ্ট্রে এসেছেন। আলতাফ বলেন, ‘আমরা একেক দিন একেক ফ্যান জোনে যাই খেলা দেখার জন্য। সব ভেন্যুতে খেলা দেখাটা উপভোগ করতে পারি।’

রফিকুল হায়দার ফরহাদ, যুক্তরাষ্ট্র থেকে
এআই নির্মিত ছবি

বিশ্বকাপ উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিশাল বিশাল স্ক্রিনে খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে। তেমনই ‘ফ্যান জোন’ ইউএস ওপেনের ভেন্যু ফ্লাশিং মিড। সেখানে প্রতিদিনই নানান দেশের সমর্থকরা বিশ্বকাপ খেলা দেখেন। এবার সেই ফ্যান জোন মাতালেন কিছু বাংলাশেী। তারা লাল-সবুজ পতাকা নিয়ে এসেছেন। আর যার যার গায়ে পছন্দের দেশের জার্সি।

ফেনীর ওলি, নোয়াখালীর আলতাফ, চিশতি, আবদুল তারেক, মুন্সীগঞ্জের ফয়সালদের সাথে আরো বেশকিছু বাংলাদেশী এসেছিলনে বিশাল স্ক্রিনে ব্রাজিল ও স্কটল্যান্ডের খেলা দেখতে। ৮-১০ বছর আগে এরা যুক্তরাষ্ট্রে এসেছেন। আলতাফ বলেন, ‘আমরা একেক দিন একেক ফ্যান জোনে যাই খেলা দেখার জন্য। সব ভেন্যুতে খেলা দেখাটা উপভোগ করতে পারি।’

এই ফ্যান জোনে বিশ্বকাপে অংশ নেয়া দলের পতাকা ও জার্সি নিয়ে আসেন সমর্থকরা। নন প্লেইং কান্ট্রি হিসেবে একমাত্র বাংলাদেশের পতাকা ছিল সেখানে। যা আবদুল তারেক নিয়ে এসেছেন। তিনি বাগের প্রতিকৃতির পোশাক নিয়ে এসে সবার দৃষ্টি কাড়েন। খেলার ফাঁকে ফাঁকে বিশাল স্ক্রিনে দেখানো হতো বাংলাদেশের পতাকা, টাইগার প্রতিকৃতি ড্রেস। অন্য দেশের দর্শকরাও এই বাংলাদেশীদের সাথে ছবি তুলেছেন।