বেঞ্চেই নেইমার, অপরিবর্তিত ব্রাজিল একাদশ

এ ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল।

নয়া দিগন্ত অনলাইন
ব্রাজিল একাদশ
ব্রাজিল একাদশ |সংগৃহীত

হেক্সার মিশনে এবার ব্রাজিলের শুরুটা ভক্তদের মন ভরাতে পারেনি। তবে এরপর ঘুরে দাঁড়ায় সেলেসাওরা। টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নিশ্চিত করে নক আউট পর্ব।

আজ রাত ১১টায় টেক্সাসে জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের সর্বোচ্চ শিরোপাজয়ীদের নক আউট মিশন।

রাউন্ড অব ৩২ এর মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে সেলেসাওরা।

এ ম্যাচে কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আগের ম্যাচের উইনিং কম্বিনেশন ধরে রেখে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ব্রাজিল।

ফলে ম্যাচের শুরুতে বেঞ্চেই থাকছেন নেইমার জুনিয়র। ম্যাচের কোনো একপর্যায়ে মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।

ব্রাজিল একাদশ :

আলিসন বেকার (গোলকিপার), ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, মারকুইনহোস, দানিলো, লুকাস পাকেতা, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, ভিনিসিয়াস জুনিয়র, মাতেউস কুনিয়া, রায়ান।