যুক্তরাষ্ট্রের মাঠে এই প্রথম ম্যাচ খেলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কানাডায় এই প্রথম নয়। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদের সাথে সংক্ষিপ্ত সফর করেছিলেন তিনি। তবে এবার তার আসার প্রেক্ষাপট ভিন্ন। জিততে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
দুই দলের দুই তারকা- পর্তুগালের রোনালদো এবং ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচের যেকোনো একজনের বিদায় হবে আজকের ম্যচে।
দুইজনের কে বিদায় নেবেন আজ তার চেয়ে ম্যাচটা কতোটা গুরুত্বপূর্ণ সেটাই বিষয়। দুই ফেভারিট এবং সম্ভাব্য শিরোপী জয়ী দুই দলের একটির বিদায় হবে।
তবে ম্যাচের সমস্ত আলো একজনের ওপরই। তিনি ক্রিাশ্চয়ানো রোনালদো। মাঠে বসে তার খেলা দেখা এবং সেই তার সাক্ষী হওয়া। এই মিশনে যে করেই হোক টিকিট পেতে মরিয়া কানাডার ফুটবলপ্রেমীরা। এ জন্য চার গুণ বেশি দামে টিকিট কিনতে রাজি তারা।
একই দিকে কানাডার পশ্চিমাঞ্চলীয় এলাকার ভ্যাঙ্কুবারে হবে সুইজারল্যান্ড ও আলজেয়িার ম্যাচ। এই ম্যাচের টিকিটের মূল্য এখন ৭০০ ডলার থেকে বেড়ে ২১০০ ডলার হয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়া-পর্তুগাল ম্যাচের সর্বিনিম্ন মূল্য ২৫০০ ডলার। অথচ শুরুতে এই টিকিটের মূল্য ছিল ৭০০ ডলার।



