সাফজয়ী অনুর্ধ্ব ২০ দলকে নিয়ে উচ্ছ্বাস যেন কমছেই না। সেই উন্মাদনা আরো বাড়িয়ে দিতে প্রস্তুত ছাদখোলা বাস। শিরোপা বরণ করে নিতে থাকছে আরো রাজসিক সব আয়োজন।
টানা দ্বিতীয়বারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে বাংলাদেশ অনুর্ধ্ব ২০ দল। ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে তারা।
সেই শিরোপা সমেত আজ শনিবার দেশে ফিরেছেন ফুটবলাররা। সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফুটবলারদের হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
সেখানে তাদের ফুল দিয়ে বরণ করবে বাফুফে। সাফজয়ী ফুটবলারদের বরণ আয়োজনে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক।
এরপর বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে করে চ্যাম্পিয়ন দলকে নিয়ে যাওয়া হবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটার পর্যন্ত, যেখানে শেষ হবে এই বর্ণিল শোভাযাত্রা।
এরপর সেখানে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে সংবর্ধনা দেয়া হবে সাফজয়ী ফুটবলারদের। দেশের ফুটবলের অন্যতম বড় এই অর্জনকে ঘিরে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।
ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে সংবর্ধনার বিষয়টি নিশ্চিত করেছে।
এরই মাঝে ক্রীড়া মন্ত্রণালয় সাফ চ্যাম্পিয়ন দলকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে। তবে টাকার অঙ্ক এখনো জানায়নি।


