উজবেকিস্তানের গোল বাতিল

উজবেকিস্তানের আজিজ গানিয়েভ গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় ওই গোলটি বাতিল হয়।

নয়া দিগন্ত অনলাইন
উজবেকিস্তান
উজবেকিস্তান |ফাইল ছবি

২০ গজ দূর থেকে দারুণ এক গোল করেছিলেন উজবেকিস্তানের আজিজ গানিয়েভ। পরে ভিএআর পর্যালোচনায় বাতিল হয় গোল।

মঙ্গলবার (২৩ জুন) গোল করার আগে পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও কানসেলোকে ফাউল করায় ওই গোলটি বাতিল হয়।

এদিন ম্যাচের ১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রিকিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।

এর আগে, আজ উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে যান পর্তুগিজ তারকা রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৪তম গোল।