রোনালদো-এমবাপ্পেকে টপকে গেলেন হালান্ড

দ্রুত ৩০০ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল মেসি। ৩৬৫ ম্যাচ খেলে ৩০০ গোল করেছিলেন মেসি। এক্ষেত্রে মেসির পেছনেই আছেন হালান্ড। ক্যারিয়ারের ৩০০ গোলই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে করেছিলেন মেসি।

নয়া দিগন্ত অনলাইন
আর্লিং হালান্ড
আর্লিং হালান্ড |ইন্টারনেট

ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে টপকে গেলেন নরওয়ের আর্লিং হালান্ড। ৩৮৪ ম্যাচে ৩০০ গোল করেন তিনি।

তবে দ্রুত ৩০০ গোলের রেকর্ডের মালিক আর্জেন্টিনার লিওনেল মেসি। ৩৬৫ ম্যাচ খেলে ৩০০ গোল করেছিলেন মেসি। এক্ষেত্রে মেসির পেছনেই আছেন হালান্ড। ক্যারিয়ারের ৩০০ গোলই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে করেছিলেন মেসি।

গতরাতে ইংলিশ প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটির বিপক্ষে হালান্ডের একমাত্র গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি।

এটিই ছিল ক্লাব ক্যারিয়ারে হালান্ডের ৩০০ গোল। চার ক্লাবের হয়ে ৩৮৪ ম্যাচে ৩০০ গোল করলেন হলান্ড। এর মাধ্যমে ক্লাব ক্যারিয়ারে দ্রুত ৩০০ গোলে রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন তিনি।

৪৯৯ ম্যাচ খেলে ৩০০ গোল করেছিলেন রোনালদো। ৩০০ গোল করতে ৩৯৮ ম্যাচ খেলেন এমবাপ্পে।

রোনালদোর চেয়ে ১১৫ ও এমবাপ্পের থেকে ১৪ ম্যাচ কম খেলে ৩০০ গোলের দেখা পান হালান্ড।

ম্যানচেস্টার সিটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হালান্ড। ২০২ ম্যাচ খেলে ১৬৫ গোল করেছেন তিনি। ৩৯০ ম্যাচে ২৬০ গোল নিয়ে সবার উপরে আর্জেন্টিনার সাবেক খেলোয়াড় সার্জিও আগুয়েরো।