আরো দুই রেকর্ডে বিশ্বকাপ ইতিহাসের শীর্ষে মেসি

কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করে একসাথে দুটি নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। কেপ ভার্দের বিপক্ষে শেষ বত্রিশের ম্যাচে গোল করে একসাথে দুটি নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২০, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। পাশাপাশি টানা আটটি বিশ্বকাপ ম্যাচে গোল করার অনন্য কীর্তিও গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

এদিন আরেকটি রেকর্ডও নিজের করে নিয়েছেন মেসি। ৩৯ বছর ৯ দিন বয়সে গোল করে তিনি বিশ্বকাপের নকআউট পর্বে গোল করা সবচেয়ে বেশি বয়সী দক্ষিণ আমেরিকান ফুটবলার হয়েছেন। এতদিন এই রেকর্ডটি ছিল উরুগুয়ের ওবদুলিও ভারেলার দখলে। তিনি ১৯৫৪ বিশ্বকাপে ৩৬ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন।

চলতি বিশ্বকাপে এটি মেসির সপ্তম গোল। ফলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। বর্তমানে তার গোল ২০টি, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসের (১৬) চেয়ে চারটি এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের (১৮) চেয়ে দুটি বেশি।

Table-4=7

চলতি আসরে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষেও গোল করেন তিনি। কেপ ভার্দের বিপক্ষেও জালের দেখা পেয়ে টানা গোল করার ধারাবাহিকতা বজায় রাখলেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির টানা আট বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডের শুরু ২০২২ বিশ্বকাপের শেষ ষোলোর অস্ট্রেলিয়া ম্যাচ থেকে। এরপর নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষেও গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান এবং সর্বশেষ কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই ফুটবল তারকা।