মোস্তাফিজকে বেঞ্চে রেখে সিরিজ বাঁচাতে মাঠে নেমেছে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। প্রথম ম্যাচে হারলেও আজও নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। একাদশেও এসেছে একটি পরিবর্তন।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল |ইন্টারনেট

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু হারারেতেই গড়াবে খেলা। লড়াই শুরু বেলা দেড়টায়।

সিরিজ বাঁচানোর মিশনে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ। প্রথম ম্যাচে হারলেও আজও নিয়েছেন আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। একাদশেও এসেছে একটি পরিবর্তন।

সিরিজের প্রথম ম্যাচে অবিশ্বাস্যভাবে হেরে যায় বাংলাদেশ। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি, মাত্র ১৪২ রানের লক্ষ্য তাড়ায় হেরে যায় ২৫ রানে। ১১৬ রানে অল আউট হয় দল।

সেই অপ্রত্যাশিত হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। যদিও বসে থাকার সুযোগ নেই, ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মাঠে নামতে হচ্ছে আজ। তবে মাঠে নামার আগে একাদশে এসেছে পরিবর্তন।

মোস্তাফিজুর রহমান নেই সেরা একাদশে। ফিরেছেন শরীফুল ইসলাম। বাকিরা প্রথম ম্যাচে ব্যর্থ হলেও জায়গা ধরে রেখেছেন।

বাংলাদেশ একাদশ

মেহেদী মিরাজ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।