হেক্সা জয়ের মিশনে আরো একধাপ এগিয়ে গেল ব্রাজিল। শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা। জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষা দিয়েই উত্তীর্ণ হতে হয়েছে কার্লো আনচেলত্তি শিষ্যদের।
হোস্টনে শেষ ৩২—এর হাইভোল্টেজ ম্যাচে সোমবার (২৯ জুন) জাপানকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। যদিও শুরুতে পিছিয়ে পড়ে সেলেসাওরা, তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা।
ম্যাচের শুরু থেকেই একের পর আক্রমণে জাপানের রক্ষণভাগে নাচিয়ে তুলছে ব্রাজিল। বারবার লিড নেওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে সেলেসাওরা। কিন্তু কাঙ্খিত গোলটাই পায়নি তারা।
উল্টো জাপানের বিপক্ষে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় সেলেসাওদের। ২৯ মিনিটে দানিলোর ভুল পাসে বল চলে যায় জাপানের সানোর কাছে। সুযোগটি হাতছাড়া করেননি তিনি।
কাউন্টার অ্যাটাকে মাঠের অর্ধেকটার বেশি দৌড়ে এসে প্রায় বিনা বাধায় দূরপাল্লার শটে গোলটি করেন তিনি।আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারেরও সাধ্য ছিল না সেই বুলেট গতির শট ঠেকানোর।
জাপানের জার্সি গায়ে সানো পেয়ে যান প্রথম আন্তর্জাতিক গোল। যা এগিয়ে দিয়েছে তার দলকে নিস্তব্ধ হয়ে পড়ে ব্রাজিলের গ্যালারি। বিরতির আগে যেখানে আর প্রাণ ফেরেনি।
প্রথমার্ধে আরো বেশ কয়েকবার চেষ্টা করলেও জাপানের রক্ষণে ভাঙন ধরাতে পারেনি। আক্রমণের কোনো সুযোগই দেয়নি সেলেসাওদের।
বিরতির পরও আক্রমণের ধারা ধরে রাখে ব্রাজিল। ৫২ মিনিটে ব্রুনো গিমারাইসের হেড দারুণভাবে ঠেকিয়ে দিয়ে দলকে রক্ষা করেন জাপানের গোলরক্ষক সুজুকি। পরের মিনিটে আবারো ব্যর্থ হয় তাদের আক্রমণ।
বারবার আক্রমণে একটা সময় এসে ফাঁটল ধরে জাপানের রক্ষণে। গ্যাব্রিয়েল মাগালাইয়েসের ক্রসে কাসেমিরোর দারুণ এক হেডে সমতায় ফিরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চার মিনিট পর এগিয়ে যেতে পারতো ব্রাজিল। কিন্তু ভিনিসিয়ুস জুনিয়রের শট পোস্টে লেগে ফেরত আসে। এরপরও আক্রমণ চালিয়েই গেছে ব্রাজিল। আর জাপান ভাগ্যের জোরে বেঁচে যায় বারবার।
এরপর আক্রমণের ধার আরো বাড়াতে মাতেউস কুনিয়ার বদলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামান আনচেলত্তি। যোগ করা সময়ে এই মার্তিনেল্লিই গড়ে দেন ম্যাচের ভাগ্য। এনে দেন দলকে দ্বিতীয় গোল।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গিমারাইজের বাড়ানো বলে গমার্তিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায়। গোটা স্টেডিয়াম যেন তাতে কেঁপে উঠে। এগিয়ে যায় ব্রাজিল।
এরপর যেন রেফারির শেষ বাঁশির অপেক্ষা। সেই অপেক্ষা ফুরালোও ফুরায়নি নেইমারের মাঠে নামার অপেক্ষা। আগের ম্যাচে ৭৫ মিনিটে মাঠে নামলেও আজ সুযোগই হয়নি তার।
যাইহোক, শ্বাসরুদ্ধকর এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে ও আইভরি কোস্ট ম্যাচের জয়ী দল।
অন্য দিকে আরো একবার নকআউট পর্বের প্রথম ম্যাচ হেরেই বিদায় নিলো জাপান। নিজেদের দীর্ঘ ইতিহাসে কখনও নকআউট পর্বে জয় পায়নি তারা।



