মেন্দেসের গোলে ২–০ গোলে এগিয়ে পর্তুগাল

নুনো মেন্দেসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা। এর আগে, আজ উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে যান পর্তুগিজ তারকা রোনালদো।

নয়া দিগন্ত অনলাইন
ফ্রি কিক থেকে মেন্দেসের গোল
ফ্রি কিক থেকে মেন্দেসের গোল |সংগৃহীত

১৭ মিনিটেই ২–০ গোলে এগিয়ে গেছে পর্তুগাল। নুনো মেন্দেসের দারুণ এক ফ্রি কিক গোলে ব্যবধান দ্বিগুণ করেছে পর্তুগিজরা।

এর আগে, আজ উজবেকিস্তানের বিপক্ষে ৬ মিনিটেই গোল পেয়ে যান পর্তুগিজ তারকা রোনালদো। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন ছয়টি বিশ্বকাপে গোল পেলেন পর্তুগিজ মহাতারকা। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ডান পাশ থেকে জোয়াও কানসেলোর বাড়ানো বল ধরে গোলটি পেয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সিতে এটি তার ১৪৪তম গোল।