বিশ্বকাপ থেকে পতুর্গালের বিদায়, কোয়ার্টার ফাইনালে স্পেন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। আঘাত-পাল্টা আঘাত চললেও সফল হতে পারেনি কোনো পক্ষ। এভাবেই শেষ হয় প্রথমার্ধ।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের একমাত্র গোলটি করেন মাইকেল মেরিনো
ম্যাচের একমাত্র গোলটি করেন মাইকেল মেরিনো |সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পর্তুগালের বিপক্ষে জয় পেয়েছে স্পেন। তবে এ লড়াই শেষ হয় অতিরিক্ত সময়ে এসে।

৯১তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন মাইকেল মেরিনো।

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অনুষ্ঠিত ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণই ছিল। আঘাত-পাল্টা আঘাত চললেও সফল হতে পারেনি কোনো পক্ষ। এভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধও চলতে থাকে একইভাবে।

ম্যাচের ডেডলক ভাঙে ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর। ৬ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা হওয়ার ঘোষণা এলেই স্পেনের হয়ে গোল করেন মাইকেল মেরিনো। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই গোল করেন তিনি। বদলি হিসেবে নেমেই ম্যাচের নায়ক হয়ে উঠেন তিনি।

স্পেনের এই মিডফিল্ডার নিখুঁত সময়ে দুই সেন্টার-ব্যাকের মাঝের ফাঁকা জায়গায় দৌড়ে ঢুকে পড়েন। সতীর্থের পাস পেয়ে ঠান্ডা মাথায় নিচু শটে বল জড়িয়ে দেন জালের নিচের কোণায়। গুরুত্বপূর্ণ মুহূর্তে বদলি খেলোয়াড়ের গোলে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু পেয়ে উচ্ছ্বাসে ভাসে স্পেন।

অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে অল্পের জন্য সমতায় ফিরতে পারেনি পর্তুগাল। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে উঁচুতে লাফিয়ে হেড করেন বার্নার্দো সিলভা। তবে তার প্রচেষ্টা সামান্য ব্যবধানে গোলবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। শেষ মুহূর্তে সমতার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে হতাশ হতে হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

শেষ পর্যন্ত আর সমতা ফেরাতে ব্যর্থ হয় পর্তুগাল। ফলে নিজের শেষ বিশ্বকাপে হতাশ হয়েই বিদায় নিতে হলো রোনালদোকে।