এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি দারুণভাবে শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। জর্ডান সফরের প্রথম আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আম্মানে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশকে এগিয়ে দেন ফরোয়ার্ড আলপি আক্তার। বিরতিতে ১-০ গোলে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরো দুর্দান্ত হয়ে ওঠে।
দ্বিতীয়ার্ধে একে একে জর্ডানের জালে বল পাঠান রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল। ফলে শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। জর্ডানের বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি একই মাঠে আগামী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।



