আলো ঝলমলে রোদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফাইনাল

রোববার লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল।

নয়া দিগন্ত অনলাইন
ইয়ামাল ও মেসি
ইয়ামাল ও মেসি |সংগৃহীত

নিউইয়র্কে প্রবল ঝড়-বৃষ্টির কারণে ফাইনাল ম্যাচের আগে স্পেনের শেষ অনুশীলন সেশনটি বাতিল করতে হয়েছিল শনিবার।

তবে রোববারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আলো ঝলমলে রোদে সেজে উঠেছে নিউ ইয়র্ক শহর।

নিউইয়র্ক থেকে বিবিসি স্পোর্টসের নীল জন্সটন লিখেছেন, এইমাত্র সকালের নাস্তা শেষ করলাম। কী চমৎকার দৃশ্য!

রোববার লিওনেল মেসি ও লামিনে ইয়ামালকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ফাইনাল।

ঘণ্টাখানেকের মধ্যেই নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের উদ্দেশে রওনা হবেন বলে লিখেছেন তিনি।

‘মনে হচ্ছে যেন বড়দিনের সকাল। এর আগে আমি ইউরো, নারী বিশ্বকাপ ফাইনাল এবং এফএ কাপ ফাইনাল কভার করেছি,’ লিখেছেন জন্সটন।

সূত্র : বিবিসি