বিদায়ী কোচ গার্দিওয়ালাকে বিশেষ সম্মান দিচ্ছে ম্যানচেস্টার সিটি

বিদায়ী কোচ পেপ গার্দিওলাকে সম্মান জানাতে ম্যানচেস্টার সিটি ইতিহাদ স্টেডিয়ামে তার ভাস্কর্য নির্মাণ ও নর্থ স্ট্যান্ডের নামকরণ করতে যাচ্ছে; ১০ বছরে তিনি ক্লাবকে অসংখ্য শিরোপা জিতিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
পেপ গার্দিওয়ালা
পেপ গার্দিওয়ালা |সংগৃহীত

এক দশকের সম্পর্কচ্ছেদ করে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন পেপ গার্দিওয়ালা। যাওয়ার আগে দু’হাত ভরে সাফল্য দিয়ে গেছেন ইতিহাদকে। সর্বজয়ীর তকমা নিয়েই ছাড়ছেন গুরুদায়িত্ব।

বিদায় বেলায় তাই প্রিয় কোচকে সম্মানিত করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। বিদায়ী কোচের সম্মানার্থে ইতিহাদ স্টেডিয়ামে তার ভাস্কর্য নির্মাণ করবে ক্লাব। পাশাপাশি তাদের স্টেডিয়ামের নর্থ স্ট্যান্ডের নাম রাখা হবে।

ভিলার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো স্ট্যান্ডটি পুরোপুরি চালু থাকবে। এই স্ট্যান্ডের প্রবেশপথেই নির্মাণ করা হবে গার্দিওলার ভাস্কর্য। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে সিটি।

বিবৃতিতে ক্লাবের ম্যানেজার শেখ মনসুর বলেন, ‘আমি অনেক আগে বলেছিলাম, মাঠের ভেতরে ও বাইরে সিটির সাথে সেরা মানুষদের থাকা উচিত। গত ১০ বছর ধরে পেপ সেই উচ্চাকাঙ্ক্ষারই প্রতিচ্ছবি হয়ে ছিলেন।’

‘তিনি ক্লাবের ডিএনএতে এক অমোচনীয় ছাপ রেখে গেছেন। শুধু কত ট্রফি জিতেছেন তা নয়, বরং যেভাবে জিতেছেন, সেটাই তাকে অনন্য করেছে।’ যোগ করেন শেখ মনসুর।

উল্লেখ্য, বায়ার্ন মিউনিখ ছেড়ে স্প্যানিশ কোচ ২০১৬ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছিলেন। ১০ বছরে তার অধীনে সিটিজেনরা ৬টি লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ২টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ৩টি এফ এ কমিউনিটি শিল্ড ও একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা ঘরে তুলেছে। ২০২৩ সালে জিতেন ট্রেবলও।