বিশ্বকাপের পর নতুন মৌসুমে মাঠে নামার আগে নিজের চেহারায় বড় ধরনের পরিবর্তন এনেছেন ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলার ‘চিন হারমোনাইজেশন’ নামক একটি বিশেষ কসমোটিক চিকিৎসার মাধ্যমে নিজের চোয়াল ও থুতনির গঠনে আনেন দৃশ্যমান পরিবর্তন।
মুখের অস্ত্রোপচার করিয়ে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার। বিশ্বকাপে ভালো ফর্মে থেকেও দলকে বেশি নিয়ে যেতে না পারলেও ‘চিন হারমোনাইজেশন’ করিয়ে খবরের শিরোনামে চলে এসেছেন ভিনি।
‘চিন হারমোনাইজেশন’ একটি প্রসাধনী চিকিৎসা। এই চিকিৎসার পর ভিনির চোয়াল এবং থুতনির গঠন কিছুটা বদলে গেছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের পর গোইয়ানিয়ার একটি ক্লিনিকে এই চিকিৎসা করিয়েছেন ২৬ বছরের ফুটবলার। তার এই চিকিৎসার জন্য মায়ামি থেকে এক বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হয়। গোপনীয়তা বজায় রাখার জন্য ওই সময় সাধারণ মানুষের জন্য ক্লিনিক বন্ধ রাখা হয়। চিকিৎসার সময় ভিনির ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার নির্দেশ দেয়া হয়েছিল কর্মীদের।
‘চিন হারমোনাইজেশন’ করার পর ভিনির চোয়াল ও থুতনির গঠন অনেকটাই বদলে গেছে। আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এবং আকর্ষণীয় দেখাচ্ছে। সৌন্দর্য বৃদ্ধির এই চিকিৎসায় থুতনির আকার, গঠন বা অবস্থান সামান্য পরিবর্তন করা হয়। সবসময় অস্ত্রোপচার করার প্রয়োজন হয় না। ফিলার ব্যবহার করে থুতনির সাথে নাক, ঠোঁট এবং চোয়ালের সঠিক ভারসাম্য তৈরি করা হয়।
বিশ্বকাপ থেকে ব্রাজিল ছিটকে যাওয়ার পর কয়েক দিনের জন্য ইউরোপ ঘুরতে গিয়েছিলেন ভিনি। তারপর দেশে ফিরে চিকিৎসা করিয়েছেন। তার নতুন ছবি দেখে অনেকেই বলছেন, ‘চেনাই যাচ্ছে না’।
খ্যাতনামীদের মধ্যে ‘চিন হারমোনাইজেশন’ যথেষ্ট জনপ্রিয়। ভিনিও রিয়াল মাদ্রিদের প্রাক মৌসুম শিবিরে যোগ দেয়ার আগে নিজেরপ রূপ বদলে ফেললেন।



