এগিয়ে থাকা মরক্কোকে সমতায় ফিরিয়ে প্রথমার্ধ শেষ করলো ব্রাজিল

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের এ ম্যাচের ২১ মিনিটে ব্রাজিলের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় আফ্রিকান জায়ান্ট মরক্কো।

নয়া দিগন্ত অনলাইন
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের গোল
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের গোল |সংগৃহীত

বিশ্বকাপে গ্রুপ-সি’র ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মরক্কোর কাছে প্রথমে গোল খাওয়ার পর তা পরিশোধ করে প্রথমার্ধ শেষ করেছে।

যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের এ ম্যাচের ২১ মিনিটে ব্রাজিলের জালে বল পাঠিয়ে এগিয়ে যায় আফ্রিকান জায়ান্ট মরক্কো।

থ্রু পাস ধরে ব্রাজিলের গোলকিপার আলিসনের মাথার ওপর দিয়ে চিপ করে গোল করেন মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। পাসটি দেন মরক্কো তারকা ব্রাহিম দিয়াজ।

পরে ৩২ মিনিটে সেই গোল পরিশোধ করে ব্রাজিল। গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে।

গোল হজম করে একটু অগোছাল হয়ে পড়েছিল ব্রাজিল। দরকার ছিল এমন কাউকে যিনি সমতায় ফেরার পথ দেখাবেন। ঠিক তখনই ভিনিসিয়ুসের পা থেকে উছলে পড়ল জাদু!

৩২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে গোল করেন ব্রাজিল তারকা। ব্রাজিলের জার্সিতে এটা তার ৫০ তম ম্যাচ।