এমবাপ্পের শেষ মুহূর্তের গোলে জয় পেল রিয়াল

ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। ম্যাচের ১০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন জুড বেলিংহ্যাম। তবে এর একটু পরেই রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়স জুনিয়র।

নয়া দিগন্ত অনলাইন
কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে |সংগৃহীত

শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে গোল ২-১ ব্যবধানে জয় এনে দিলো রিয়াল মাদ্রিদকে। রোববার (১ জানুয়ারি) নয়জনের দল রয়ো ভায়োকানোর বিপক্ষে ম্যাচের ১০০তম মিনিটে গোলটি করেন এমবাপ্পে। এই জয়ের মাধ্যমে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে ব্যবধান আবারো এক পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল।

এদিন ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। ম্যাচের ১০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়েন জুড বেলিংহ্যাম। তবে এর একটু পরেই রিয়ালের হয়ে গোল করেন ভিনিসিয়স জুনিয়র।

তবে রিয়ালের লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে ভায়োকানোকে সমতায় ফেরান জর্জ ডি ফ্রুটোস। তবে ভায়োকানোর খেলোয়াড় পাথে সিস লাল কার্ড দেখলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় রিয়ালের দিকে। শেষ দিকে রায়োর পেপ চাভারিয়াও লাল কার্ড দেখেন। এতেই নয়জনের দলে পরিণত হয় ভায়োকানো।

যোগ করা সময়ের নয় মিনিটে পেনাল্টি আদায় করে নেয় ব্রাহিম দিয়াজ। লা লিগার শীর্ষ গোলদাতা এমবাপ্পে স্পট কিক থেকে গোল করেন।

সূত্র : বাসস