অ্যাথলেটিকো মাদ্রিদের তারকা ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজকে দলে নেয়ার আশা করছে বার্সেলোনা। ইতোমধ্যেই তারা এন্থনি গর্ডনের সাথে চুক্তি চূড়ান্ত করেছে। বিভিন্ন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
যদিও আলভারেজকে দলে পেতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে পিএসজি ও আর্সেনাল। কিন্তু স্প্যানিশ চ্যাম্পিয়নরা তাকে দলে পেতে আশাবাদী। বার্সেলোনার বিভিন্ন ধরনের চুক্তির শর্ত অন্য দলগুলোর তুলনায় ভালো হওয়ায় আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাদের দিকেই ঝুঁকছে বলে সূত্রটি নিশ্চিত করেছে। ইতোমধ্যেই ২৬ বছর বয়সী আলভারেজের সাথে বার্সেলোনার প্রতিনিধি দলের একাধিক আলোচনা সম্পন্ন হয়েছে।
ইএসপিএন জানিয়েছে, নিউক্যাসল ইউনাইটেডের ইংলিশ ফরোয়ার্ড গর্ডনকে দলে নিতে ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব চূড়ান্ত করেছে। আগামী মৌসুমে কাতালান জায়ান্টরা তাদের আক্রমণভাগকে শক্তিশালী করার দিকেই বেশী মনোযোগ দিচ্ছে।
জুনে চুক্তি শেষ হয়ে যাওয়ায় পোলিম তারকা রবার্ট লিওয়ানদোস্কি ফ্রি ট্রান্সফারে বার্সেলোনা ছাড়ছেন। গর্ডনের ক্ষেত্রে যেভাবে হয়েছে, তেমন কোনো সম্ভাব্য চুক্তি আলভারেজের কাছ থেকে আশা করছে না বার্সেলোনা কর্তৃপক্ষ। স্পোর্টিং ডিরেক্টর ডেকো এ সপ্তাহে ইংল্যান্ড সফরে গিয়ে গর্ডনের চুক্তি চূড়ান্ত করে এসেছেন।
অ্যাথলেটিকো যেহেতু উচ্চ মূল্যের ট্যাগ আলভারেজের ক্ষেত্রে দিয়ে রেখেছে, সে কারণে ধারণা করা হচ্ছে বিশ্বকাপের আগে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছু না হওয়ার সম্ভাবনাই বেশি।
এর আগে, মার্চে ইএসপিএন প্রথম রিপোর্ট করেছিল এবারের গ্রীষ্মে বার্সেলোনা কমপক্ষে দু’জন অ্যাটাকার দলে ভেড়াতে চায়। ২০২৭ সালে চুক্তি শেষ হয়ে যাওয়া ফেরান তোরেসের ভবিষ্যতও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। আলভারেজের ক্ষেত্রে চুক্তির পরিমান ১০০ মিলিয়ন ইউরো ছাড়িয়ে যেতে পারে। যে কারণে তোরেসের মতো খেলোয়াড়দের ছেড়ে দিয়ে বার্সেলোনা অর্থ জোগাড় করতে পারে। বার্সেলোনা খুব ভালোভাবেই জানে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালিস্ট পিএসজি ও আর্সেনালের সাথে তারা বিডে পারবে না।
আলভারেজের সাথে অ্যাথলেটিকোর চুক্তির মেয়াদ রয়েছে ২০৩০ সাল পর্যন্ত। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো। ক্লাব চাচ্ছে সে যাতে দল না ছাড়ে। কিন্তু ক্লাবের চাওয়া অনুযায়ী চুক্তির পরিমান পাওয়া গেলে কোচ দিয়েগো সিমিওনের কোনো আপত্তি নেই।
ম্যানচেস্টার সিটি থেকে ৮৫ মিলিয়ন ইউরোতে আলভারেজ ২০২৪ সালে অ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত ১০৬ ম্যাচে করেছেন ৪৯ গোল।



