প্রীতি ম্যাচে গাম্বিয়াকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে ইরান

ইরানের খেলোয়াড়রা এখনো বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসার অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। ইতোমধ্যেই মেক্সিকোতে বেস ক্যাম্পে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

নয়া দিগন্ত অনলাইন

তুরষ্কে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে গাম্বিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছে ইরান।

ইরানের খেলোয়াড়রা এখনো বিশ্বকাপ উপলক্ষে যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য প্রয়োজনীয় ভিসার অপেক্ষায় রয়েছে। যুক্তরাষ্ট্রে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে। ইতোমধ্যেই মেক্সিকোতে বেস ক্যাম্পে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান।

আনাতালিয়ায় গাম্বিয়ার বিরুদ্ধে বিরতির আগে ইরান ১-০ গোলে পিছিয়ে ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসে জয় তুলে নেয়। এই অর্ধে তিনটি গোল এসেছে ২০ মিনিটে। এর মধ্যে একটি করেছেন অলিম্পিয়াকোসের ফরোয়ার্ড মেহদি টারেমি।

আগামী বৃহস্পতিবার এই একই ভেন্যুতে মালির বিরুদ্ধে আরো একটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। আগামী ১৬ জুন লস এ্যাঞ্জেলসে নিউজল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান।

এরপর গ্রুপের অপর দুই ম্যাচে বেলজিয়াম ও মিসরের মোকাবেলা করবে।