বৃষ্টির পর ফের খেলা শুরু, কঠিন চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ

এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে পাকিস্তান। শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা।

নয়া দিগন্ত অনলাইন
বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা
বৃষ্টিতে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে খেলা |সংগৃহীত

রান তাড়া করতে নেমে এমনিতেই চাপে ছিল বাংলাদেশ। সেই চাপ আরো বাড়িয়ে দিলো বৃষ্টি। বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্যটা আরো কঠিন হয়ে গেছে। ৩২ ওভারে করতে হবে ২৪৬ রান।

দুই ঘণ্টার বেশি সময় পর মিরপুরে আবারো শুরু হয়েছে খেলা। রাত ৯টা ৩৫ মিনিটে ফের মাঠে নেমেছে দুই দল।

তবে লম্বা সময় বৃষ্টির কারণে কমে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। ৫০ ওভারে ২৭৫ থেকে কমে এসে ৩২ ওভারে ২৪৩ হয়েছে টাইগারদের লক্ষ্য। ফলে এখন ১৫৩ বলে করতে হবে ২১৬ রান।

বৃষ্টির আগে অবশ্য চাপেই ছিল বাংলাদেশ। বল হাতে দাপট দেখাচ্ছিল পাকিস্তান। ৬.৩ ওভারে ২৭ রান তুলতেই হারায় ৩ উইকেট। তাওহীদ হৃদয় ০ ও লিটন ১৩ রান নিয়ে খেলা শুরু করবেন।

এর আগে মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারে ২৭৪ রান করে পাকিস্তান। শেষ ৪৩ রান তুলতেই ৭ উইকেট হারায় তারা।