ওয়ানডেতে শান্তর চতুর্থ সেঞ্চুরি

আন্তর্জাতিক ওয়ানডেতে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। ১১৪ বলে শতক ছোয়ার পর অবশ্য ইনিংসটা আর টানতে পারলেন না। আউট হয়েছেন ১১৯ বলে ৯ চার ২ ছক্কায় ১০৫ রান নিয়ে।

নয়া দিগন্ত অনলাইন
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্ত |ইন্টারনেট

ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রামেই ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে শেষবার শতক স্পর্শ করেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে অপেক্ষা ফুরানোর উদযাপনটা দারুণভাবেই করলেন শান্ত। ব্যাটটা মাথার উপরে উঁচিয়ে ধরলেন, তারপর পশ্চিম দিকে মুখ করে সিজদাহ করলেন।

আন্তর্জাতিক ওয়ানডেতে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি। ১১৪ বলে শতক ছোয়ার পর অবশ্য ইনিংসটা আর টানতে পারলেন না। আউট হয়েছেন ১১৯ বলে ৯ চার ২ ছক্কায় ১০৫ রান নিয়ে।

শান্ত ফেরার আগে ফিরেছেন লিটন দাসও। ৩ চার ১ ছক্কায় ৯১ বলে ৭৬ করে আউট হন লিটন। দু’জনের বিদায়ে খানিকটা চাপে পড়ে গেল বাংলাদেশ। ৪৩ ওভার শেষে সংগ্রহ ৫ উইকেটে ২২১।