পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন মিরাজ

সহ-অধিনায়ক শেখ মেহেদীকেই বিশ্রামে রেখে মাঠে নেমেছে টাইগাররা। একাদশে ডুকেছেন মেহেদী মিরাজ।

নয়া দিগন্ত অনলাইন
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস |সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে সিরিজে টিকে থাকার লড়াইয়ে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বাঁচা মরার লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই লিটনদের সামনে। সিরিজ ধরে রাখতে হলে আজ জিততেই হবে টাইগারদের।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করবে পাকিস্তান। এই নিয়ে টানা ৪ ম্যাচে টস হারলেন লিটন দাস। সব মিলিয়ে তার নেতৃত্বে টি-টোয়েন্টিতে ৭ ম্যাচের ৬টিতেই টস হারলো বাংলাদেশ।

এই ম্যাচে একাদশে পরিবর্তন আসা আবশ্যকীয়ই ছিল। হলোও তাই। সহ অধিনায়ক শেখ মেহেদীকেই বিশ্রামে রেখে মাঠে নেমেছে টাইগাররা। একাদশে ডুকেছেন মেহেদী মিরাজ।

মোট ২০ দেখায় ৩ জয় থাকলেও ২০১৬ সালের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় নেই বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে কখনোই হারাতে পারেনি তাদের।

অধরা সেই জয়ের খোঁজে লিটন দাসের নেতৃত্বে মাঠে নেমেছে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল। খেলা শুরু রাত ৯য়টায়।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।