জাতীয় দলের আদলে গড়া ধূমকেতুর বিপক্ষে ব্যাট হাতে তেমন প্রতিরোধ গড়তে পারলো না দুরন্ত। আকবর আলির নেতৃত্বাধীন দলটা গুটিয়ে গেছে ১৯.৫ ওভারে ১৪৩ রানে।
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছে দুরন্ত ও ধূমকেতু। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে আসে ধূমকেতু।
ব্যাটিংয়ের শুরুটা ভালোই ছিল, ৩.২ ওভারে আসে ৩১ রান। পরের বলে জিশান আলমকে (১৪) ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম সাকিব। তিনে নেমে সুবিধা করতে পারেননি আজিজুল হাকিম (২১ বলে ১৬)।
১০.৪ ওভারে দলকে ৭৫ রানে রেখে ফেরেন মাহফিজুল ইসলাম। রান আউট হবার আগে করেন ইনিংস সর্বোচ্চ ৩৬ বলে ৩৯ রান। এরপর আরিফুল ইসলাম (২) ও আকবর আলিকে (১৮) ফেরান রিশাদ হোসেন।
মাঝে মেহরাব হাসান ১৫ ও শেষ দিকে আব্দুল গাফফার সাকলায়েন করেন ১৫ রান। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে শেষ হয় দুরন্তর ইনিংস। ২১ রানে ৩ উইকেট নেন রিশাদ। তানজিম ও শরিফুল নেন ২টি করে উইকেট।



