৫ উইকেট নেই বাংলাদেশের, চাপে স্বাগতিকরা

মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অজিরা। তবে এরপর বৃষ্টি নামায় আর খেলা মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামলে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।

নয়া দিগন্ত অনলাইন
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে আসেন তানজিদ তামিম
ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে আসেন তানজিদ তামিম |সংগৃহীত

মোসাদ্দেক পারলেন না আজ শেষ পর্যন্ত খেলে আসতে, দলকে বিপদে রেখে ফিরলেন তিনিও। এখন তাওহীদ হৃদয়ই ভরসা, সাথে আছেন মেহেদী মিরাজ। জয়ের জন্য এখনো প্রয়োজন ৭৭ বলে ৪৬ রান।

অবশ্য রান তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই উইকেট দিয়ে আসেন তানজিদ তামিম। বার্টলেটের বলে তাকেই ক্যাচ দেন ০ রানে। তবে এই ধাক্কা দ্রুতই সামলে ওঠে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার মিলে হাল ধরেন দলের। দুজনের জুটিতে যখন সহজ জয়ের স্বপ্ন বুনতে শুরু করে দল, তখনই ধাক্কা খায় বাংলাদেশ। ১২ রানের ভেতর ফেরেন দুজনেই।

১ উইকেটে ৮৬ থেকে ৯৮ রানে ৩ উইকেট হারায় টাইগাররা। দুজনেই ফেরেন ফিফটি হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে। সৌম্য ৪৭ বলে ৪২ ও শান্ত আউট হন ৫৩ বলে ৪১ রান নিয়ে।

এরপর লিটন দাসের ব্যাটে আশা দেখলেও ইনিংস বড় করতে পারেননি তিনি। ১৮ বলে ২১ রান নিয়ে ফেরেন তিনি। এরপর তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন মিলে দলকে ১৪৪ পর্যন্ত নিয়ে যান।

তবে এরপরই বড় শট খেলতে গিয়ে ১৪ বলে ১৫ রান করে জাম্পার শিকার হন মোসাদ্দেক। চাপে পড়ে যায় বাংলাদেশ। ৫ উইকেট তুলে নিয়ে স্বস্তি ফিরেছে অস্ট্রেলিয়া শিবিরে।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ২৮ ওভারে ৫ উইকেটে ১৪৬ রান। ৩৩ বলে ১৮ রান নিয়ে মাঠে হৃদয় ও মিরাজ ব্যাট করছেন ১ রানে। তবে শঙ্কার বিষয় হলো, আর কোনো বিশেষজ্ঞ ব্যাটার নেই এর পরে।

উল্লেখ্য, মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অজিরা। তবে এরপর বৃষ্টি নামায় আর খেলা মাঠে গড়ায়নি। ফলে বৃষ্টি আইনে বাংলাদেশের সামলে লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।