টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক অমিত ও হৃদয়ের

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে অমিত হাসান ও টেস্টে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের।

নয়া দিগন্ত অনলাইন
জিম্বাবুয়ের সাথে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের সাথে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ |সংগৃহীত

ফুটবলের ডামাডোলের মাঝেই মাঠে গড়িয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। ইতোমধ্যেই টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

হারারেতে এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে অমিত হাসানের। অন্যদিকে লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছে তাওহীদ হৃদয়ের। খেলা শুরু হয়েছে বেলা দেড়টায়।

এই ম্যাচে একজন মাত্র স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। আছেন তাইজুল ইসলাম। পেসার হিসেবে আছেন এবাদত হোসেন, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, খালেফ আহমেদ, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।