টি-২০ বিশ্বকাপ

ইতিহাস গড়ার লক্ষ্যে ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

অন্যদিকে এখন পর্যন্ত যে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে নিউজিল্যান্ড (২০০২ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ), প্রতিবারেই কিউইরা বিজয় উল্লাস করেছে ভারতকে হারিয়েই।

নয়া দিগন্ত অনলাইন
টসে হেরে ব্যাটিং করছে ভারত
টসে হেরে ব্যাটিং করছে ভারত |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারত। প্রথম দল হিসেবে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ তাদের সামনে। অন্যদিকে খরা কাটিয়ে প্রথম শিরোপার স্বাদ পেতে মরিয়া নিউজিল্যান্ড। দুই দলের সামনেই তাই নতুন কিছুর হাতছানি।

নতুন ইতিহাস গড়ার নিমিত্তেই শিরোপা নির্ধারণী ম্যাচে আজ (রোববার) মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে খেলা শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৭টায়। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে ভারত।

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। আবার ঘরের মাঠে চেনা দর্শকদের সামনে খেলছে তারা। এ ছাড়া শক্তিমত্তার বিচারেও কিউইদের থেকে ঢের এগিয়ে ম্যান ইন ব্লুরা।

সব হিসাবে যদিও ভারত ফেবারিট। কিন্তু একটা পরিসংখ্যান ভারতের জন্য অস্বস্তিকর; টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে কখনোই হারাতে পারেনি তারা। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ভারত।

অন্যদিকে এখন পর্যন্ত যে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে নিউজিল্যান্ড (২০০২ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ), প্রতিবারেই কিউইরা বিজয় উল্লাস করেছে ভারতকে হারিয়েই।

ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাস্প্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবিন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, ডেরিয়েল মিচেল, মিচেল স্যান্টনার, কুল ম্যাকুঞ্চি, ম্যাট হ্যারি ও লুকি ফার্গুনসন।