ভারতের বিপক্ষে টসে জিতলো পাকিস্তান

সূর্যকুমার ও সালমান কেউ কারো সাথে টসের আগে কিংবা পরে হাত মেলাননি। হাত না মেলানোর ধারা এই ম্যাচেও বহাল থাকল।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাগের আগে অনুশীলনে দুই দল
ম্যাগের আগে অনুশীলনে দুই দল |ক্রিকইনফো থেকে নেয়া ছবি

চার বছর ধরে ভারতের সাথে জয়ের দেখা পায় না পাকিস্তান। ২০২২ টি-টোয়েন্টি এশিয়া কাপের পর আরো পাঁচবার দেখা হলেও হাসিমুখে মাঠ ছাড়া হয়নি ম্যান ইন গ্রিনদের।

তবে আজ সে অপেক্ষা ফুরাতে চায় পাকিস্তান। সেই লক্ষ্যে আজ (রোববার) মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ভারত। যেখানে টসে হেরে আগে ব্যাট করবে ভারত।

আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেছেন, উইকেট পুরোপুরি শুষ্ক নয়। একটু আঠালো মনে হয়েছে।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছেন, তিনি আগে ব্যাট করতেন। দলে দুটি পরিবর্তনের কথা জানান তিনি। অভিষেক শর্মা ও কুলদীপ যাদব দলে ঢুকেছেন।

গত এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও দেখা গেল না দুই দলের সৌজন্যতা। টসের আগে-পরে এবারো হাত মেলাননি ভারত ও পাকিস্তান অধিনায়ক। বলেননি কথাও।

কলম্বোয় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে হাইভোল্টেজ এই ম্যাচ। শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নেমেছে দুই দল।

ভারত একাদশ
অভিষেক শর্মা, ঈশান কিশান (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্ত্তী, জসপ্রীত বুমরাহ

পাকিস্তান একাদশ
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আগা (ক্যাপ্টেন), বাবর আজম, মোহাম্মদ নাওয়াজ, শাদাব খান, ফাহিম আশরাফ, উসমান খান (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, আবরার আহমেদ, উসমান তারিক।