মাআজ সাদাকাতের বিধ্বংসী ফিফটি, বড় পুঁজির পথে পাকিস্তান

প্রথম ম্যাচে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট পাওয়া নাহিদ রানা আজ এখন পর্যন্ত ৩ ওভারে দিয়েছেন ৩২! বোঝাই যাচ্ছে দিনটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

নয়া দিগন্ত অনলাইন
টাইগার বোলারদের নাভিশ্বাস তুলে ৩১ বলে ফিফটি তুলে নেন মাআজ সাদাকাদ
টাইগার বোলারদের নাভিশ্বাস তুলে ৩১ বলে ফিফটি তুলে নেন মাআজ সাদাকাদ |সংগৃহীত

গলার কাঁটা হয়ে উঠেছেন মাআজ সাদাকাত। টাইগার বোলারদের নাভিশ্বাস তুলে ৩১ বলে পেয়েছেন ফিফটি। তার রানের সাথে বাড়ছে পাকিস্তানের রানও। ছুটছে বড় সংগ্রহের পথে।

দ্বিতীয় ওয়ানডেতে আজ (শুক্রবার) মুদ্রার উল্টো রূপ দেখছে বাংলাদেশ। আগের ম্যাচে যেখানে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান, সেখানে আজ উইকেটের জন্য বাড়ছে অপেক্ষা।

পাওয়ার প্লেতে উইকেট শূন্য বাংলাদেশ। ১০ ওভারে বিনা উইকেটে ৮৫ রান তুলেছে পাকিস্তান। সাদাকাত ৩৫ বলে ৬৩ ও সাহিবজাদা ফারহান ব্যাট করছেন ২৬ বলে ১৫ রানে।

প্রথম ম্যাচে ৭ ওভারে ২৪ রান দিয়ে ৫ উইকেট পাওয়া নাহিদ রানা আজ এখন পর্যন্ত ৩ ওভারে দিয়েছেন ৩২! বোঝাই যাচ্ছে দিনটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

উল্লেখ্য, বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ।