নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। ঘরের মাঠে করাচি কিংসের মুখোমুখি হয়েছে তারা। যেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত স্বাগতিকদের।
এই ম্যাচেও একাদশে জায়গা ধরে রেখেছেন দুই বাংলাদেশীই। খেলছেন পারভেজ হোসেন ইমন ও মোস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচের একাদশেও ছিলেন তারা।
ইনিংসে ১৩ বলে ১৪ রান করেন ইমন, যেখানে ছিল একটি ছক্কা। রান খুব বড় না হলেও চাপে পড়া মুহূর্তে তার ধৈর্য্যশীল ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
অন্যদিকে বল হাতে মোস্তাফিজও ছিলেন দুর্দান্ত। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন একটি উইকেট। যার ফল স্বরূপ একাদশে জায়গা ধরে রেখেছেন তারা।
লাহোর কালান্দার্স একাদশ
ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, পারভেজ হোসেন ইমন, সিকান্দার রাজা, হাসিবুল্লাহ খান, উসমা মির, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোস্তাফিজুর রহমান, উবাইদ শাহ।



