মধ্যপ্রাচ্য সঙ্ঘাতে স্থগিত আইসিসির সভা

সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল। সভার আলোচ্য সূচিতে ছিল বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

নয়া দিগন্ত অনলাইন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আগামী ২৫-২৭ মার্চ কাতারের দোহায় অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভা স্থগিত করা হয়েছে।

স্থগিত সভা আগামী এপ্রিলে অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো তারিখ চূড়ান্ত হয়নি।

আইসিসি জানিয়েছে, এপ্রিলের কোনো এক সময়ে এই সভাটি আবারো আয়োজনের চেষ্টা করা হবে। তবে নতুন কোনো তারিখ বা ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। একই মহাদেশের অন্য কোথাও সভা আয়োজনের কথা রয়েছে।

সভায় আইসিসির বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন কমিটির সদস্য এবং শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা ছিল। সভার আলোচ্য সূচিতে ছিল বৈশ্বিক ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল দেখতে আহমেদাবাদে উপস্থিত ছিলেন আইসিসির অনেক কর্মকর্তা। এ ছাড়া বিভিন্ন দেশের বোর্ড প্রধানরাও উপস্থিত ছিলেন।