টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন পাকিস্তানি ৪৫ ক্রিকেটার!

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোট ৪৫ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার অংশ নিচ্ছেন, যাদের মধ্যে ৩০ জন জাতীয় দলের বাইরে বিভিন্ন দেশের (ইউএই, ওমান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, ইংল্যান্ড, স্কটল্যান্ড, জিম্বাবুয়ে, কানাডা) স্কোয়াডে খেলছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ক্রিকেটকে বিশ্বায়ন করতে চেষ্টার কোনো কমতি রাখছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এশিয়া বাহিরেও ক্রিকেটকে জনপ্রিয় করতে নিয়েছে নানা উদ্যোগ। সেই লক্ষ্যে এবার প্রথমবারের মতো আয়োজন করেছে ২০ দলের বিশ্বকাপ।

তবে বাস্তবতা বলছে ক্রিকেট বারবার আটকে যাচ্ছে এশিয়ায়। পরিসংখ্যান বলছে ভারত ও শ্রীলঙ্কায় চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে রয়েছে এশিয়ান ক্রিকেটারদের আধিপত্য।

অর্থাৎ বিভিন্ন বিভিন্ন দলের স্কোয়াডেই এমন বহু ক্রিকেটার আছেন, যাদের শেকড় দক্ষিণ এশিয়ায়। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, যেখানে এগিয়ে পাকিস্তান। বিভিন্ন দলে দেশটার অন্তত ৩০ জন ক্রিকেটার আছেন।

এর মাঝে সংযুক্ত আরব আমিরাত দলের ১০ জনই পাকিস্তানি বংশোদ্ভূত। ওমান দলে আছেন ৮ জন। এর বাইরে ইতালি, যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডসের মতো দলেও আছে পাকিস্তানের প্রাধান্য।

পাকিস্তান জাতীয় দলসহ এবারের বিশ্বকাপে সবমিলিয়ে খেলছেন ৪৫ জন পাকিস্তানি ক্রিকেটার। জাতীয় দলের বাইরে বিশ্বকাপে অংশ নেয়া ৩০ জন পাকিস্তানি ক্রিকেটার হলেন-

যুক্তরাষ্ট্র : শায়ান জাহাঙ্গির, আলি খান, মোহাম্মদ মহসিন।

নেদারল্যান্ডস : সাকিব জুলফিকার

জিম্বাবুয়ে : সিকান্দার রাজা

ওমান : মোহাম্মদ নাদিম, শাকিল আহমেদ, হাম্মাদ মির্জা, ওয়াসিম আলি, শাহ ফয়সাল, নাদিম খান, শফিক জান, আমির কালিম

ইংল্যান্ড : রেহান আহমেদ, আদিল রশিদ

ইতালি : জাইন আলি, আলি হাসান, সৈয়দ নাকভি

স্কটল্যান্ড : সাফিয়ান শরিফ

কানাডা : সাদ বিন জাফর

ইউএই : মুহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ আরফান, জুনায়েদ সিদ্দিকি, আলিশান শরাফু, হায়দার আলি, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদ উল্লাহ, মুহাম্মদ জোহাইব, রোহিদ খান ও সোহাইব খান।