ছক্কার দৌড়ে তামিম-লিটনকে পেছনে ফেললেন তানজিদ তামিম

পাকিস্তানের বিপক্ষে ১০৭ রানের সেঞ্চুরি করে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতক পেলেন তানজিদ তামিম এবং ম্যাচসেরা হন। এ ইনিংসে পাওয়ার প্লেতে ২০ ছক্কার রেকর্ড গড়ে তিনি লিটন দাস ও তামিম ইকবালকে পেছনে ফেলেছেন।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ তামিম
তানজিদ তামিম |সংগৃহীত

জাতীয় দলের হয়ে একটা সেঞ্চুরির হাহাকার ছিল তানজিদ তামিমের। ওয়ানডেতে ৫টি ও টি-টোয়েন্টিতে ১১টি ফিফটি করলেও সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই ওপেনার।

অবশেষে সেই অপেক্ষা ঘুচিয়েছেন তিনি। গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি। খেলেন ১০৭ বলে ১০৭ রানের ইনিংস।

৩১ ওয়ানডে ও ৪৫ টি-টোয়েন্টি ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই বলা যায় স্মরণীয় এক দিন পাড় করেছেন তামিম, একইসাথে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

দিনটা আরো রঙিন হয়েছে দারুণ এক রেকর্ডে। ৬টি চার ও ৭ ছক্কার এই ইনিংস খেলার পথে তামিম ইকবাল, লিটন দাসদের পেছনে ফেলেছেন তানজিদ তামিম।

ওয়ানডে ক্রিকেটের পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন তানজিদ তামিমের। এই সময়ে হাঁকিয়েছেন ২০টি ছক্কা।

পরিসংখ্যানে চোখ বুলালে আরো একটু অবাক হতে হয়। মাত্র ৪৮১ বল খেলেই ওয়ানডে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ২০টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

যেখানে পেছনে ফেলেছেন ১৫০০ বল খেলে পাওয়ার প্লেতে ১৬ ছক্কা হাঁকানো লিটন দাস ও ৩ হাজারের বেশি বল খেলে ১৫ ছক্কা মারা তামিম ইকবালকেও।