বিপিএল

৬ ম্যাচ পর প্রথম জয় পেল নোয়াখালী, হারল রংপুর

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালীর কাছে ৯ রানে হেরেছে রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৮ রান তুলে নোয়াখালী। বিপরীতে ৯ উইকেটে ১৩৯ রানেই শেষ হয় রংপুরের ইনিংস।

নয়া দিগন্ত অনলাইন
প্রথম জয় পেল নোয়াখালী
প্রথম জয় পেল নোয়াখালী |সংগৃহীত

মরুর বুকে যেন এক পশলা বৃষ্টি, অবশেষে নোয়াখালী পেল স্বস্তি। বহুল আকাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে দলটা। টানা ছয় হারের পর আসরের সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল নোয়াখালী এক্সপ্রেস।

শুক্রবার (৯ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় নোয়াখালীর কাছে ৯ রানে হেরেছে রংপুর রাইডার্স। যেখানে আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৮ রান তুলে নোয়াখালী। বিপরীতে ৯ উইকেটে ১৩৯ রানেই শেষ হয় রংপুরের ইনিংস।

আসরের সবচেয়ে শক্তিশালী দল ভাবা হচ্ছিল রংপুরকে, সেই তাদের হারিয়েই প্রথম পয়েন্টের দেখা পেল নোয়াখালী। শেষ ওভারে তাদের ১৫ রানের সমীকরণ মেলাতে দেননি হাসান মাহমুদ, তুলে নেন ৩ উইকেট।

সব মিলিয়ে ২৬ রানে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। জহির খান ২৫ রানে নেন ২ উইকেট। এছাড়া মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নেন মোহাম্মদ নাবি।

অথচ ১৪.৪ ওভারে ৩ উইকেটে ১০০ করে ফেলে রংপুর। যদিও শুরুটা ভালো হয়নি। দুই ওপেনার ডেভিড মালান (৭) ও লিটন দাস (১৫) ফেরেন দ্রুতই। এরপর ৫১ বলে ৬৩ রানের জুটি গড়েন তাওহীদ হৃদয় ও ইফতেখার আহমেদ।

তবে কারো ইনিংস বড় হয়নি। হৃদয় ২৮ বলে ২৯ ও ইফতেখার ৩১ বলে ৩৭ রান নিয়ে আউট হন। তবে আজ ব্যর্থ ছিলেন মাহমুদউল্লাহ (৯)। রান পাননি নুরুল হাসান সোহানও (৪)। শেষ দিকে খুশদিল করেন ১৬ বলে ২৪।

এর আগে, ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় নোয়াখালী। ভালো শুরু এনে দেন শাহাদাত হোসেন ও সৌম্য সরকার। ২ ওভারেই আসে ২৫ রান।

তবে পরের ওভারের প্রথম বলেই আউট হন শাহাদাত (৮ বলে ১৪)। এরপর হাবিবুর রহমান সোহানকে নিয়ে ৭ ওভারে ৬৮ রান তুলেন সৌম্য। ঝড় তুলে ফিরে যান সোহান, করেন ১৬ বলে ৩০ রান।

১০.১ ওভারে ফেরেন সৌম্য, ২৭ বলে ৩১ করে আউট হন তিনি। দলের রান তখন ৮৪। তবে এরপরই শুরু হয় ধস। পরের বলেই ফেরেন ০ রান নিয়ে। দু’জনকেই ফেরেন খুশদিল শাহ। পরের ওভারেই ফেরেন হায়দার আলী (১)।

এরপর জাকের আলী ও মাহিদুল ইসলাম মিলে গড়েন ৪০ বলে গড়েন ৪৯ রানের জুটি। জাকের ৩৭ বলে ৩৮ ও মাহিদুল ২১ বলে করেন ২৮ রান করে আউট হন।

শেষ ১০ বলে ১০ রান নিতেই শেষ ৫ উইকেট হারায় নোয়াখালী। হ্যাটট্রিক করেন মৃত্যুঞ্জয়। সব মিলিয়ে ২.৫ ওভারে ৪৩ রানে ৩ উইকেট নেন তিনি। ১৮ রানে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ।