অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ

ফাইনালে পাহাড়সম সংগ্রহ ধূমকেতুর

টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ধূমকেতু। ১৩ ওভারে ১৪৯ রান যোগ করেন ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম।

নয়া দিগন্ত অনলাইন
সাইফের নো-লুক শট
সাইফের নো-লুক শট |নয়া দিগন্ত

গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তেমন একটা রান আসেনি, তবে ফাইনালে সেই হাহাকার ঘুচিয়েছে ধূমকেতু। আসরে প্রথমবারের মতো পেরিয়েছে দুই শ’ রানের গণ্ডি।

মাঠে গড়িয়েছে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টির শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে দুর্বারের বিপক্ষে আগে ব্যাট করে ৩ উইকেটে ২০৮ রান করেছে ধূমকেতু।

সোমবার (৯ ফেব্রুয়ারি) মিরপুরে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ধূমকেতু। ১৩ ওভারে ১৪৯ রান যোগ করেন ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। ৪ চার ও ৭ ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করে সাইফ আউট হলে ভাঙে যুগলবন্দী। তবে তামিম ব্যাট করে এসেছেন শেষ পর্যন্ত। ৮ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া লিটন দাস ৮ বলে ১৫ ও শেষ দিকে ১৩ বলে ১৩ রানে মাঠে থাকেন তাওহীদ হৃদয়। আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও সাইফুদ্দিন একটি করে উইকেট পেয়েছেন।