বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান

বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো বিশ্বকাপ বয়কটের কথা ভাবলেও সেখান থেকে সরে এসে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলো পাকিস্তান।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান ও ভারতের মধ্যকার অনুষ্ঠিত একটি ম্যাচের দৃশ্য
পাকিস্তান ও ভারতের মধ্যকার অনুষ্ঠিত একটি ম্যাচের দৃশ্য |পুরনো ছবি

শর্তসাপেক্ষে বিশ্বকাপে খেলতে পাকিস্তান দলকে অনুমতি দিয়েছে দেশটির সরকার। তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না সালমান-বাবররা।

পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির দ্বিতীয় দফা সাক্ষাতের পর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাকিস্তান সরকারের বরাত দিয়ে ডেইলি জংগ জানিয়েছে, ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান সরকার জাতীয় ক্রিকেট দলকে আসন্ন আইসিসি টি-২০ বিশ্বকাপে খেলার অনুমোদন দিয়েছে। তবে, পাকিস্তান দল ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না।

উল্লেখ্য, বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে বাংলাদেশকে সমর্থন জানিয়ে পুরো বিশ্বকাপ বয়কটের কথা ভাবলেও সেখান থেকে সরে এসে শুধু ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিলো পাকিস্তান।