ইংল্যান্ডের বিপক্ষে মেগা ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান

আগামী ১৫ মে সাউদাম্পটনে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর ম্যানচেস্টারে ১৯ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

নয়া দিগন্ত অনলাইন
বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ পাকিস্তান ও ইংল্যান্ডের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে
বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ পাকিস্তান ও ইংল্যান্ডের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে |ইন্টারনেট

আগামী ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে পাকিস্তান। আগামী বছরের ১৫ থেকে ২৬ মে পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজের সূচি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানায়, বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজ দুই দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে।

সূচি অনুযায়ী, ১৫ মে সাউদাম্পটনে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে পাকিস্তান ও ইংল্যান্ড। এরপর ম্যানচেস্টারে ১৯ মে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

এরপর লিডসে ২১ মে তৃতীয়, চেষ্টার লি স্ট্রিটে ২৩ মে চতুর্থ এবং কার্ডিফে ২৬ মে হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে পাকিস্তান দল। এবারের ক্যারিবীয়ান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। এরপর ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান। আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাবর-মাসুদরা।

২০২১ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। দীর্ঘ পাঁচ বছর পর আবারো ইংল্যান্ডের মাটিতে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান।