অবশেষে মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল

আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম নারী বিপিএলের খেলা।

নয়া দিগন্ত অনলাইন
নারী বিপিএল
নারী বিপিএল |সংগৃহীত

গত কয়েক বছর ধরে অনেক আলোচনার পর অবশেষে মাঠে গড়াচ্ছে নারীদের বিপিএল। আগামী এপ্রিলে মাঠে গড়াবে নারীদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ টুর্নামেন্ট।

আনুষ্ঠানিক বিবৃতিতে বুধবার সন্ধ্যায় এ খবর জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম নারী বিপিএলের খেলা।

নারী বিপিএলের প্রথম সংস্করণে খেলবে তিনটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। তবে ফ্র্যাঞ্চাইজি বা দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। চূড়ান্ত হয়নি ভেন্যু ও সূচিও।

তবে যথাসময়ে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি, ড্রাফটের নিয়ম, খেলার ফরম্যাট, সূচি, ভেন্যু, ব্রডকাস্ট ও স্পন্সরদের নাম জানানোর ঘোষণা দিয়েছে বিসিবি।

জানা গেছে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দেশী ক্রিকেটারদের তিন দলে ভাগ করা হবে। আর ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে নিজেদের ইচ্ছেমতো বিদেশী ক্রিকেটারও দলে ভেড়াতে পারবে।

এ নারী বিপিএল গভর্নিং কাউন্সিলের প্রধান হিসেবে থাকবেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা। তার নেতৃত্বেই গড়াবে এ টুর্নামেন্ট।