বিপিএলে ঢাকা পর্বের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০০ টাকা

মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারিত করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির মূল্য সর্বনিম্ন দুই শ’ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (আপার)-এর মূল্য সর্বোচ্চ দু’ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ
বিপিএলে ঢাকা পর্বের ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ |সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ঢাকা পর্ব শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিপিএল।

ঢাকা পর্বের ম্যাচগুলো সামনে রেখে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। www.gobcbticket.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট কিনতে পারবেন ক্রীড়াপ্রেমিরা।

মোট ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারিত করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির মূল্য সর্বনিম্ন দুই শ’ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার) ও গ্র্যান্ড স্ট্যান্ড (আপার)-এর মূল্য সর্বোচ্চ দু’ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) এক হাজার টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ (করপোরেট ব্লক) আট শ’ টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ সাউথ (করপোরেট ব্লক) ১০০ টাকা, ক্লাব হাউস সাউথ (শহীদ মুস্তাক স্ট্যান্ড) পাঁচ শ’ টাকা, ক্লাব হাউস নর্থ (শহীদ জুয়েল স্ট্যান্ড) পাঁচ শ’ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড তিন শ’ টাকা, নর্দান গ্যালারি তিন শ’ টাকা, ইস্টার্ন গ্যালারি ২০০ টাকা এবং ক্লাব হাউস সাউথ-শহীদ মুস্তাক স্ট্যান্ড (জিরো ওয়েস্ট জোন) ৬০০ টাকা।

এবার ঢাকা পর্বে প্লে-অফসহ মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে বিপিএলের।

সূত্র : বাসস