ফাইনালে বৃষ্টি হলে চ্যাম্পিয়ন হবে কোন দল?

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে পরিষ্কার আকাশের কথা বলা হলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।

নয়া দিগন্ত অনলাইন

দেখতে দেখতে শেষ হয়ে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামীকাল রোববার পর্দা নামছে এবারে আসরের। এখন কেবল শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত।

ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। আবহাওয়ার পূর্বাভাসে পরিষ্কার আকাশের কথা বলা হলেও বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।

জানা গেছে, বৃষ্টি হলে ম্যাচটি সম্পন্ন করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। লক্ষ্য থাকবে অন্তত ১০ ওভার করে খেলা সম্পন্ন করা, যা টি-টোয়েন্টি নকআউট ম্যাচের ন্যূনতম শর্ত।

যদি ৮ মার্চ ম্যাচ শেষ করা না যায়, তাহলে আইসিসি ৯ মার্চকে রিজার্ভ ডে হিসেবে রেখেছে। প্রথম দিনের অসমাপ্ত খেলা সেদিন থেকেই আবার শুরু হবে।

আর যদি রিজার্ভ ডে-তেও ফল নির্ধারণ করা সম্ভব না হয়, তাহলে আইসিসি নিয়ম অনুযায়ী ভারত ও নিউজিল্যান্ডকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

ক্রিকেট ইতিহাসের এমন ঘটনা মাত্র একবার ঘটেছে। ২০০২ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল ও রিজার্ভ ডে— দুই দিনই বৃষ্টি থাকায় ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।