বিশ্বকাপের আগে নিজেদের শেষ সিরিজ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ডের। যেখানে টসে জিতে ফিল্ডিংয়ে স্বাগতিকেরা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।গুঞ্জন থাকলেও অভিষেক হয়নি মাহিদুল ইসলামের।
টানা চার সিরিজ জিতে একটা উদ্যমে ছিল বাংলাদেশ, তবে ঘরের মাঠে গতমাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয় টাইগাররা। ফলে বাংলাদেশের জন্য সিরিজটি ঘুরে দাঁড়ানোর দারুণ মিশন।
একাদশে ৬ ব্যাটসম্যান ও ৫ বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান। টিকে গেছেন জাকের আলি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম।



