দীর্ঘ এক মাসের লড়াই শেষে রোববার মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল।
রোববার আহমেদাবাদে শিরোপা নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৬ মার্চ) ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে অলফিল্ড আম্পায়ারের দায়িত্বপালন করবেন দুই ইংলিশম্যান।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা পরিচালনার দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স হোয়ার্ফ। আর তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার আল্লাহুদ্দিন পালেকার।
চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টোক। আর ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অ্যান্ডি পাইক্রফট।
ইলিংওয়ার্থ টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারিং করতে যাচ্ছেন। সবশেষ ২০২৪ আসরের ফাইনালে ক্রিস গ্যাফানির সাথে দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে, ২০২২ সালের নারী ক্রিকেট বিশ্বকাপ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন অ্যালেক্স ওয়ার্ফ।



