নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির জন্য অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ । প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত দলে আসেনি কোনো বদল।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ছিল দুই নতুন মুখ-রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলায়েন।
তাদের নিয়ে চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। এমতাবস্থায় শেষ ম্যাচেই হবে সিরিজ নির্ধারণ।
ফলে সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। শনিবার (২ মে) মিরপুরে দুপুর ২টায় গড়াবে এই ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন, আবদুল গাফফার সাকলায়েন।



