নিলাম শেষে কেমন হলো পিএসএলের দলগুলো

পিএসএলে নিলামে বাংলাদেশ থেকে মোস্তাফিজ, পারভেজ ইমন, রিশাদ ও নাহিদ রানা তিন দলে সুযোগ পেয়েছেন। নিলাম শেষে ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লোগো
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লোগো |সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে নিলাম। প্লেয়ার্স ড্রাফটের ইতি টেনে পরশু (বুধবার) অনুষ্ঠিত হয়েছে এই নিলাম। যেখানে বাংলাদেশ থেকে দল পেয়েছেন তিনজন।

সব মিলিয়ে এবারের আসরে বাংলাদেশ থেকে চারজন ক্রিকেটার অংশ নেবেন পিএসএলের তিনটি ভিন্ন দলে। মোস্তাফিজুর রহমানকে আগেভাগেই দলে নিয়েছিল লাহোর কালান্দার্স।

একই দলে নিলাম থেকে সুযোগ পেয়েছেন পারভেজ ইমন। এছাড়া রাওয়ালপিন্ডিতে ঠিকানা খুঁজে নিয়েছেন রিশাদ হোসেন। আর পেশোয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে।

সেই তিন দলসহ এক নজরে দেখে নেয়া যায় ৮ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড-

লাহোর কালান্দার্স

শাহিন শাহ আফ্রিদি, আব্দুল্লাহ শফিক, সিকান্দার রাজা, মোহাম্মদ নাঈম, মোস্তাফিজুর রহমান, হারিস রউফ, উসামা মীর, ফখর জামান, উবাইদ শাহ, হাসিবউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, দাসুন শানাকা, পারভেজ হোসেন ইমন, আসিফ আলী, তায়াব তাহির ও গুদাকেশ মোটি।

পেশোয়ার জালমি

বাবর আজম, সুফিয়ান মুকিম, আব্দুল সামাদ, আলী রাজা, অ্যারন হার্ডি, আমির জামাল, মোহাম্মদ হারিস, খালিদ উসমান, আব্দুল সুবহান, জেমস ভিন্স, মাইকেল ব্রেসওয়েল, কুশল মেন্ডিস, ইফতিখার আহমেদ, নাহিদ রানা ও মির্জা তাহির বেগ।

রাওয়ালপিন্ডি

মোহাম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, জামান খান, ইয়াসির খান, নাসিম শাহ, রিশাদ হোসেন, ড্যারিল মিচেল, মোহাম্মদ আমির, আব্দুল্লাহ ফজল, এমাদ বাট, ডিয়ান ফরেস্টর, লরি ইভান্স, আসিফ আফ্রিদি, কামরান গোলাম, ফাওয়াদ আলী, মোহাম্মদ আমির খান ও শাহজাইব খান।

করাচি কিংস

হাসান আলি, আব্বাস আফ্রিদি, খুশদিল শাহ, সাদ বেগ, মঈন আলি, ডেভিড ওয়ার্নার, সালমান খান, শহিদ আজিজ, মীর হামজা, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ হামজা সোহেল, আকিব ইলিয়াস, খুজাসিন লাক্সন, তানহামজা, মুহাম্মদ ওয়াসিম, ইহসানুল্লাহ ও রিজওয়ানুল্লাহ।

ইসলামাবাদ ইউনাইটেড

শাদাব খান, সালমান ইরশাদ, অ্যান্ড্রিস গাউস, ডেভন কনওয়ে, ফাহিম আশরাফ, মেহরান মুমতাজ, ম্যাক্স ব্রায়ান্ট, খুররম শাহজাদ, মার্ক চ্যাপম্যান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মীর হামজা সাজ্জাদ, সমির মিনহাস, সামিন গুল, শামার জোসেফ, ইমাদ ওয়াসিম, রিচার্ড গ্লিসন, হায়দার আলি, মোহাম্মদ হাসনাইন ও দীপেন্দ্র সিং আইরি।

কোয়েটা গ্ল্যাডিয়েটরস

আবরার আহমেদ, উসমান তারিক, হাসান নওয়াজ, শামাইল হুসেন, স্পেন্সার জনসন, রিলি রোসো, আকরাম, আরাফাত মিনহাস, জাহানদাদ খান, খাজা মোহাম্মদ নাফায়, ওয়াসিম আকরাম জুনিয়র, খান জায়েব, বিসমিল্লাহ খান, সাকিব খান, সাকিব খান, স্যাম হার্পার, বেভন জ্যাকবস, সৌদ শাকিল, বেন ম্যাকডারমট ও টম কারান।

শিয়ালকোট স্ট্যালিয়নজ

মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, আহমেদ দানিয়াল, সাদ মাসুদ, স্টিভ স্মিথ, জাহানজাইব সুলতান, ফারহান, টার্নার, পিটার সিডল, তাবরাইজ শামসি, লাচান শ, ডেলানো পটজিটার, জশ ফিলিপে, শান কেআর মাসুদ ও মুহাম্মদ আওয়াইস জাফর।

হায়দ্রাবাদ হিউস্টন কিংসম্যান

সাইম আইয়ুব, আকিফ জাভেদ, মাজ সাদাকাত, মারনাস লাবুশেন, উসমান খান, মোহাম্মদ আলি, মোহাম্মদ আলি, মুহাম্মদ ইরফান খান, হাসান খান, শায়ান জাহাঙ্গীর, বারার্টম্যান, হাম্মাদ আজম, রাইলি মেরেডিথ, শারজেল খান, আসিফ মেহমুদ, হুনাইন শাহ, রিজওয়ান মেহমুদ, সাদ আলি ও তৈয়ব আরিফ।