টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে দুই দলের লড়াই।
আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। অবশ্য ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও জানিয়েছেন, টসে জিতলে তিনিও ব্যাটিং নিতেন।
সুপার এইটের খেলায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেরা চারের টিকিট কেটেছে ইংল্যান্ড। তিন ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে ইংলিশরা। অন্যদিকে তিন ম্যাচের দুটো জিতেছে ভারত। হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
সেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। আর আজ ফাইনালে ওঠার জন্য ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারত।
দুই দল টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলছে। আগের দুইবারের দেখায় একবার করে জিতেছে ভারত ও থ্রি লায়ন্সরা। আজ দেখা যাক কে জিতে। দুই দলই নেমেছে অবশ্য শক্তিশালী একাদশ নিয়ে।
ভারত একাদশ: অভিষেক শর্মা, স্যাঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, অর্শদিপ সিং ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, আদিল রশিদ ও জফরা আর্চার।



